বুধবার, ২২ Jul ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
কুয়াকাটা প্রতিনিধি :: পটুয়াখালী জেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন মটরসাইকেল শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার শেষ বিকালে লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। মহিপুর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল কালাম ফরাজী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান মৃধা ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে মোঃ আব্দুর রহমান সভাপতি ও মোঃ কাওসার মুসুল্লীকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি এয়াকুব হাওলাদার, সহ-সভাপতি মোঃ বশির উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ কবির মোল্লাসহ শ্রমিক লীগের নেতাকর্মীরা।