বার্তা পরিবেশক, বানারীপাড়া:বানারীপাড়ায় শতবর্ষের ঐতিহ্যবাহী ২২নং নলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী ১১০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানএবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রভাষক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির, বানারীপাড়া প্রেস ক্লাব সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহকারী উপ-পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, বরিশাল পরিক্রমার বানারীপাড়া প্রতিনিধি সমাজসেবী সালমা রাহাদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল হাই, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের বানারীপাড়া উপজেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, বানারীপাড়া থানার উপ-পরিদর্শক ওসমান গণি, লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজিত কুমার বিশ্বাস, প্রেস ক্লাব সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, যুগ্ম -সম্পাদক ফায়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সজল চৌধুরী, যুবলীগ নেতা মশিউর রহমান সুমন, সুমন মুন্সী, সাবেক সেনা সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন জীবন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি ইউনুস সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসি রানী, করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম খোকন প্রমুখ।