বুধবার, ২২ Jul ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চরফ্যাশনে এওয়াজপুরে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ? উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা

চরফ্যাশনে এওয়াজপুরে সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ? উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা

নিজস্ব বার্তা পরিবেশক :: চরফ্যাশনে এওয়াজপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের (সংখ্যালঘু) ভোগ দখলীয় জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, তাদের ওয়ারিশকৃত ও ক্রয়কৃত সম্পত্তি আত্মসাত করার জন্য জমির ফসল লুটে নিলেও দেখার যেন কেউ নেই।

এ ঘটনায় দখলবাজ, লুটতরাজদের হাত থেকে বাঁচার জন্য সমাজের বৃত্তবানদের দ্বারে দ্বারে ঘুরে কোন সুবিচার না পেয়ে প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে সংবাদ প্রকাশের জন্য প্রসংবাদকর্মীদের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার আছলামপুর আলীগাঁও ১নং ওয়ার্ডের শ্রীবাস চন্দ্র দেবনাথের স্ত্রী অঞ্জলী রানী দেবনাথ এ অভিযোগটি দাখিল করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আলীগাঁও গ্রামের মৃত ক্ষেত্রমোহন দাস ও মাতা পূর্ণশশী দেবনাথের কন্যা অঞ্জলী রানী দেবনাথ। তার পালিত কাকিমা হরিপ্রিয়া দাসি তাকে লালিত পালিত করে তার বাবা ক্ষেত্রমোহনের নিকট বিয়ে দেন। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে সকল কিছুর দেখভাল করেন হরিপ্রিয়া দাসি। সে সুবাদে হরিপ্রিয়া দাসী এওয়াজপুর মৌজা হতে ক্ষেত্রমোহনের নামে ২ একর ও পালিত মেয়ে পূর্ণশশী দেবনাথের নামে ২ একর ৮৪ শতাংশ, একুনে ৪ একর ৮৪ শতাংশ জমি দান রেজিষ্ট্রি দলিল করে দেন। যার এওয়াজপুর মৌজার এস.এ খতিয়ান নং- ২২৭। ক্ষেত্রমোহন মৃত্যুবরণ করলে তার ওয়ারিশ হিসেবে ৫ ছেলে ২ একর সম্পত্তি করে নি:স্বত্ববান হন। হিন্দু আইনে মেয়েরা বাবার সম্পত্তির পাওনা না হলেও কিছুদিন পর ক্ষেত্রমোহনের স্ত্রী পূর্ণশশীও মৃত্যুবরণ করেন। মা পূর্ণশশীর মৃত্যুতে তার গর্ভধারিনী মায়ের ওয়ারিশ সূত্রে ২ বোন ২ একর ৮৪ শতাংশ সম্পূর্ণ জমির মালিক হন অঞ্জলী রানী ও উষা রানী। এই জমি ভোগ দখলে নিযুক্ত হয়ে অর্থাভাবে মাতার ওয়ারিশের ২ বোনের সমহারে ১ একর ১২ শতাংশ জমি বিক্রি করে দেয় অঞ্জলী রানী দেবনাথ ও উষা রানী। যাহা গ্রহীতা হিসেবে সালমা বেগম ২৮ শতাংশ, রোকেয়া বেগম ২২ শতাংশ, বশির ২২ শতাংশ, রোকেয়া বেগম ঝর্ণা ৩২ শতাংশ, এমরান ৮ শতাংশ। মোট জমি ১ একর ১২ শতাংশ। যার দলিল নং- ২১১৭, শশীভূষণ সাব রেজিষ্ট্রি অফিস, তারিখঃ ১৮/০২/২০১৯ইং।
বিক্রিবাদ ১ একর ৭২ শতাংশ জমি নাল থাকায় অঞ্জলী রানী ও ইষা রানী দেবনাথ চাষাবাদ করে আসছে। ওই সম্পত্তির প্রতি কু-দৃষ্টি পরে স্থানীয় নুরুল ইসলাম বাহিনীর। নুরুল ইসলাম ১০/১২ জনকে সংগে নিয়ে দলবদ্ধভাবে চাষাবাদকৃত সম্পত্তির ধান প্রকাশ্যে দিনের বেলায় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গত ১৭ ডিসেম্বর ২০১৯ইং তারিখে লুটে নেয়।

শুধু তাই নয় গত ২৬ জানুয়ারি ২০২০ইং তারিখে দলবল নিয়ে তাদের ভোগ দখলীয় ১ একর ৭২ সহ বিক্রিত ৪০ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে মাছের খামার তৈরি কর। এতে অঞ্জলী রানী সহ তার লোকজন বাধা দিলে তাদেরকে খুন জখম করবে বলে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। অঞ্জলী রানী জানান, তারা সংখ্যালঘু পরিবারের লোক বিধায় নুরুল ইসলাম তার বাহিনী দ্বারা এসব সন্ত্রাসী কার্যকলাপ করে আমাদের জমি দখলে নেয়। এ বাহিনী ১৯৮৬ইং সনে এওয়াজপুর পানির কল কাদির মাঝির জোড়া খুনের আসামী ছিল। সেখান থেকে রেহাই পেয়ে আবার আমাদের উপর অত্যাচার শুরু করে দেয়। আমাদের সংখ্যালঘু পেয়ে একের পর এক হামলা ও মামলার ভয়ভীতি দেখিয়ে জমি দখলে নেয়। এসব কর্মকান্ডের বিচার চেয়ে সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে কোন সুফল না পাওয়ায় নিরুপায় হয়ে সংবাদকর্র্মী ও মানবাধিকার বাস্তবায়ন সংর দ্বার¯’ হই। তিনি আরো জানায়, বর্তমানে এ বাহিনীর দ্বারা প্রাণ নাশের হুমকি ধামকির ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা। এমতাবস্থায়, উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে সংখ্যালঘু পরিবারের আকুতি আমাদেরকে বাঁচান, ওরা আমাদের মেরে ফেলবে।

এ ঘটনার সত্যতা জানতে প্রতিপক্ষের নুরুল ইসামকে মোবাইল করলে সে ফোন রিসিভ করেনি। শশীভূষন থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এমন ঘটনায় কেউ অভিযোগ করেনি । অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯