বুধবার, ২২ Jul ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
উজিরপুরের ধামুড়ায় নদী অবৈধ দখলকারীদের কবলে

উজিরপুরের ধামুড়ায় নদী অবৈধ দখলকারীদের কবলে

অনলাইন ডেস্ক :: বরিশালের উজিরপুরের ধামুড়া নদী দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অজানা কারনে উচ্ছেদ করা হচ্ছে না। প্রায় ৬ মাস আগে দূর্নিতী দমন কমিশন (দুদক) ধামুরা বন্দরে নদী দখলকারীদের তালিকা তৈরী করে নিয়ে গেলেও নদী দখলকারীদের বিরুদ্বে নদী রক্ষার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের কোন পদক্ষেপ না থাকায় জনমনে দেখাদিয়েছে হাজারো প্রশ্ন। উপজেলার ধামুড়া বন্দরের পাশে দিয়ে বয়ে যাওয়া নদীটির বেশ কিছু অংশ দখল করে স্থানীয় পাকা ভবন নির্মান করেছে বাজারের প্রভাবশালীরা এমন কি দখলকারীরা সরকারী টাকা ব্যায়ে নদী ভাঙ্গনরোধে নদীর মধ্যে রক্ষিত ব্লক’র উপরদিয়ে পাকা ভবন নির্মান করেছেন। ধামুড়া বন্দরের নদী দখলের মহা উৎসবের কারনে নদীটির বিরাট অংশ চলে যায় দখলকারীদের কবলে।

এ নিয়ে গন মাধ্যমে সংবাদ প্রকাশ হলে দুদক টিম সরোজমিনে দখলদারদের তালিকা তৈরী করেন। উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারী মোটা অংকের বিনিময়ে গোপনে দখলদার জমি লিজ দেয়ার পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন, দখলদার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশালের উজিরপুর ধামুরা বন্দর এলাকায় নদীর তীর ঘেষে দুই পাড়ে এখানে প্রায় সহস্রধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে।

দখলের ফলে নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় ২০০২ সালের পরে ঢাকা ধামুরা লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় কয়েকজন জানান, নদীকে ঘিরেই শত বছর পূর্বে ধামুরা ব্যবসায়ী বন্দর জমে উঠেছিল।

এ বন্দরটি দক্ষিনাঞ্চলের মধ্যে অন্যতম বৃহৎ ব্যবসায়ী বন্দর। প্রভাবশালী নদী ভরাট করে গড়ে তুলেছেন পাকা স্থাপনাসহ বহুতল ভবন। দখলদারদের মধ্যে রয়েছেন, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নো মোঃ জাকির হোসেন, মানিক খন্দকার, মোঃ জাহাঙ্গীর হোসেন, সুভাষ বনিক, অশোক সাহা, পলাশ কুন্ড, রুনু বনিক, আব্দুল মান্নান ফকির, মো. নাসির উদ্দিন, আব্দুর রহিম হাওলাদার, মোঃ বাবুল সিকদার, মোঃ খোকন সিকদারসহ প্রায় ১ শতাধিক প্রভাবশালী। এ সময় ধামুরা বন্দরের ব্যবসায়ী ও প্রবীন স্থানীয়রা জানান, দখলের ফলে দিন দিন এ নদীটি সংকুচিত হয়ে যাচ্ছে। এক সময় এখানে বড় লঞ্চ চলত বর্তমানে তা বন্ধ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে দখলদারদের বিরুদ্ধে কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, দখলের কারনে নদীটি আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা সত্বেও কোন ব্যবস্থা বা প্রতিকার পাওয়া যায়নি। উজিরপুর উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার মোঃ জাকির হোসেন বলেন, দূর্নীতি দমন কমিশন বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান আমাদের সঙ্গে নিয়ে সরেজমিনে এসে সন্ধ্যা নদীর অবৈধ দখলদারদের তালিকা করেছেন। ব্যবসায়ী মনোন্দ্র কুমার কু-, মোঃ নান্টু মিয়া ও দোলা রানী বলেন, দখলের ফলে নদীটি যেভাবে সংকুচিত হচ্ছে তাতে ভবিষ্যাতে হারিয়ে যাবে। নদীকে দখলমুক্ত করার জন্য তারা প্রশাসনের প্রতি আহবান জানান। উজিরপুর উপজেলা ভূমি অফিসের একাধিক কর্মকর্তা, কর্মচারী অবৈধ দখলদারদের উচ্ছেদ না করে তাদের কাছ থেকে মোটা অংক নিয়ে গোপনে লিজ দেয়ার পায়তারা করেছে। উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মচারী, কর্মকর্তা এখন লিজ বানিজ্যে নেমেছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯