মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক, পিরোজপুর :: জাতীর জনকের আদর্শের গড়া রাজনৈতিক দলকে বিতর্কিত করার অভিযোগ উঠেছে বলদিয়া ইউনিয়নের কমিটিকে কেন্দ্র করে। স্থানীয় নেতা কর্মীদের লিখিত অভিযোগের ভিত্তিতে জেলার মিডিয়া কর্মীদের জানান, আমাদের বলদিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বড়মিয়া খ্যাত বিতর্কিত নেতাদের আহবায়ক কমিটির মধ্যে রাখায় আবারও বিতর্কিত হয়।
স্থানীয় নেতা কর্মীরা আরও জানান, ইউনিয়ন কমিটির গঠনের পর পরই ত্যাগী নেতাদের কাছে চাপের মুখে পডেন উপজেলার আওয়ামী লীগের শীর্ষ নেতারা। প্রচন্ড বিতর্কের মধ্যে এক নম্বর যুগ্ন আহবায়ক কমিটির মধ্যে স্থান দেন চরম বিতর্কিত মোঃ নজরুল ইসলাম ( বড় মিয়া) কে।
এলাকায় তুশের আগুনের মত ঝলছে জাতীর জনকের আদর্শের গড়া ত্যাগী নেতা কর্মীদের বুকের ভিতর।
স্থানীয় ছাত্রলীগ, যুবলীগের ও আওয়ামী লীগের বহু নেতা কর্মীরা কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে ফেইসবুকেে বির্তকের জন্ম দেওয়া খল নায়কের আপত্তিকর ছবি ভাইরাল করে। নামে বেনামে বহু আপত্তিকর ছবি ভাইরাল করতে কুন্ঠা বোধ করেননি বিক্ষোভে ফেটে পড়া নেতা কর্মীরা।
এদিকে বলদিয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বড়মিয়ার বিগত বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় আওয়ামীলীগের সাধারণ মানুষ। অতিষ্ট ছিলো বিগত সময়ে কুমারী বালিকা সহ বহু বধুরা। বিতর্কিত কাজ কর্ম করাই ছিল বঠ মিয়া সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের কাজ। এলাকায় শালিশি বৈঠকের নাম করে পদে পদে বিতর্কের ছড়াছড়ি।
এদিকে নাম না প্রকাশের শর্তে বলদিয়া ইউনিয়নের আর বহু নেতা জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, চলতি সময়ে আমাদের এলাকায় সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বড়মিয়াকে কমিটির মধ্যে না রাখাই ভালো ছিল।
আহবায়ক কমিটির মধ্যে বিতর্কিত ব্যাক্তিকে রাখার কারনে আর ফেইজবুকে নজরুল ইসলাম বড়মিয়ার আপত্তিকর ছবি ভাইরাল হয়। আমাদের এলাকায় চরম নিন্দিত নেতা সাবেক নজরুল ইসলাম বড়মিয়া
এ ব্যাপারে সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের সাথে কথা হয় জেলার গণ মাধ্যম কর্মীদের সাথে। মিডিয়ার প্রশ্নের সঠিক কোন প্রশ্নের জবাব দিতে পারেনি। বরং সুকৌশলে নিজের পক্ষে সাফাউ গেয়েছেন। এরা একটা গভীর ষড়যন্ত্র আমার বিরুদ্ধে। আসলে আমাকে রাজনৈতিক ভাবে দুর্বল ও হেয় করাই একটি পক্ষের কাজ। তবে ভিন্ন কথা বলেন আহবায়ক, তিনি অকপটে বলেন, আসলে আমরা সকলেই কমবেশি বিতর্কের মধ্যে আছি। বিতর্ক ছাড়া কোন নেতা কর্মী নেই আমাদের দেশে। তবে অতীত শিক্ষা থেকে সকলকেই শিক্ষা নেওয়া দরকার।