মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে সমাজিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে ঝালকাঠির সন্তান বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে কোর্ট রোডস্থ বিএমএসএফ জেলা কার্যালয়ে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মরহুম আক্কাস হোসেন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে ঝালকাঠি জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা এম জাকির হোসেন, ধ্রুবতারা কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ এম গিয়াস উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মো: রুবেল খান, সহসভাপতি মো: মাসুদ মধূ, যুগ্ম সম্পাদক মো: রিয়াজ মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মো: শাকিল হাওলাদার রনি, কালচারাল সেক্রেটারী শফিকুল ইসলাম রুবেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান( শিক্ষক), নির্বাহী সদস্য মো: মিজানুর রহমান (প্রধান শিক্ষক), সাংবাদিক মো: বশির আহাম্মেদ খলিফা, সাংবাদিক মো: রুহুল আমিন রুবেল প্রমুখ। মরহুম মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন রোববার রাত ১১টা ৪৫ মিনিটে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি ধ্রুবতারা বরিশাল বিভাগীয় কমিটির আজীবন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি একজন গুনী শিল্পী, দক্ষ সংগঠক, প্রবীন সাংস্কৃতিক, বিশিষ্ট্য সমাজসেবক ও স্বজ্জন ব্যক্তিত্ব ছিলেন।
এদিকে ঝালকাঠি নাগরিক ফোরাম এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সংগীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা মো: আক্কাস হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।