শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
কুয়াকাটা প্রতিনিধি :: মহিপুর থানা লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের অফিস উদ্বাধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় আলীপুর বাজারের শেখ রাসেল সেতু নীচে অবস্থিত এ অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগ সভাপতি মো.এয়াকুব হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহিপুর থানা জাতীয় শ্রমিকলীগ সভাপতি মো.আবুল কালাম ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বেপারী, কুয়াকাটা পৌর জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব। এছাড়াও লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্ব পালন করেছেন লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.কবির মোল্লা।
অনুষ্ঠান শেষে জেলা ও থানা নেতাদের ফুল দিয়ে বরণ করেন লতাচাপলী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের নেতারা।
প্রধান অতিথি মো. মিজানুর রহমান তার বক্তব্যে, শ্রমিকলীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেন।