বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহনে প্রথমবারের মত এসএসসি পরীক্ষা সিসিটিভি ক্যামেরার আওতায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সারা দেশের ন্যায় চন্দ্রমোহন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রমোহন স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মকবুল হোসেন মাস্টার জানান, এ বছর উপজেলার চন্দ্রমোহন কেন্দ্রে মোট ৩৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
তার মধ্যে কাজলাকাঠি হাফেজ তালুকদার মাধ্যমিক বিদ্যালয়ের ১৩৩ জন শিক্ষার্থী ও চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৪ জন শিক্ষার্থী এবং আলহাজ্ব আ: মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের ৭৮ জন শিক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা অংশগ্রহণ করেন।
তিনি আরো জানান, পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত করতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসেনের নির্দেশনায় উপজেলার চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয় সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
ফলে অন্যান্য বারের তুলনায় এবারের পরীক্ষা অত্যান্ত সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
কাজলাকাঠি হাফেজ তালুকদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম (বাদল), ও আলহজ্ব আ: মজিদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম গোলাম মস্তফা, এবং চন্দ্রমোহন আর এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন মাস্টারসহ কমিটির লোকেরা এ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।
আমরা পরীক্ষাকেন্দ্র নকলমুক্ত করতে অফিস কন্ট্রোলরুমে বসেই সব পরীক্ষা রুমগুলো নজরদারী করতে পারবো।
তাছাড়া অনেক সময় বহিরাগতরা আমাদের পরীক্ষা কেন্দ্র কিছুক অনৈতক সুযোগ সুবিধা না পেয়ে দায়িত্বরত শিক্ষকদের নানাভাবে হুমকি ধমকি বা শারীরিকভাবে লাঞ্ছিত করে থাকে। সেটাও এই পদ্ধতির মাধ্যমে দূর হবে।
তবে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি স্থাপন করায় মেধাবী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়েছেন।