মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

কলাপাড়ায় ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

চঞ্চল সাহা,কলাপাড়া :: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের কলেজ বাজার এলাকায় বুধবার
সন্ধ্যায় সিমেন্টবাহি একটি ট্রাকের ধাক্কায় ফেরদৌস হাওলাদার (২১) নামে এক কলেজ
ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে সম্মান শ্রেনীর শিক্ষার্থী সহোদর রাসেল হাওলাদার ও
মামুন হাওলাদার। আহত দু’জকে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। তবে ¯’ানীয়রা হেলপার মুরাদকে আটক
করে থানায় সোপর্দ করেছে।
নিহত ফেরদৌস হাওলাদারের চাচাতো ভাই রাতুল হাওলাদার জানান, ধানখালীর মধুপাড়া
এলাকার জয়নাল হাওলাদারের ছেলে ফেরদৌস সহ আহত সহোদর মোটরসাইকেল যোগে কলেজ
বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আরপিসিএল বিদ্যুত কেন্দ্রের
সিমেন্টবাহী একটি ট্রাক দ্রুত গতিতে পাশ কাটিয়ে যাওয়ার সময় পিছনের চাকার
সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনার শিকার হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মনিরুল ইসলাম জানান, দূূর্ঘটনার
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯