সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আগৈলঝাড়ায় দ্বায়িত্ব অবহেলার কারনে এসএসসি পরীক্ষা থেকে দুই শিক্ষককে অব্যাহতি প্রদান

আগৈলঝাড়ায় দ্বায়িত্ব অবহেলার কারনে এসএসসি পরীক্ষা থেকে দুই শিক্ষককে অব্যাহতি প্রদান

আগৈলঝাড়া প্রতিনিধি :: দ্বায়িত্বে অবহেলার কারণে বরিশালের আগৈলঝাড়ায় এসএসসি পরীক্ষার দ্বায়িত্ব পালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়ের দুই শিক্ষককে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সদরের শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় কেন্দ্রে চলতি এসএসসি পরীক্ষার জন্য ওই বিদ্যালয়ের সাধারন শাখার শিক্ষক লিপিকা রায় ও কারগিরি শাখার শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস দ্বায়িত্ব পালন করছিলেন।

পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় তারা দু’জন নিজেদের দ্বায়িত্ব পালনে অবহেলা করায় তাদের দু’জনকে পরবর্তী পরীক্ষার দ্বায়িত্ব পালন থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে পরীক্ষা কেন্দ্রের সচিব ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ বলেন, তাদের দু’জনকে মৌখিকভাবে পরীক্ষার দ্বায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯