শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
বানারীপাড়ায় পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবক ছাউনীর ব্যবস্থা করেন পুলিশ কর্মকর্তা জাহিদ

বানারীপাড়ায় পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবক ছাউনীর ব্যবস্থা করেন পুলিশ কর্মকর্তা জাহিদ

মামুন আহমেদ বানারীপাড়া :: পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আজ সর্বজন প্রশংসিত ও জনপ্রিয়।

পুলিশের সহকারি উপ-পরিদর্শক জাহিদ বানারীপাড়া থানায় যোগদানের পর থেকেই রাস্তা-ঘাট সংস্কার, বন-জঙ্গল পরিস্কার, অসহায়, প্রতিবন্ধী ও দুখি মানুষের সেবা করা, দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ব্যবস্থা করাসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে এখন তিনি হিরো।

পুলিশের চাকরির পাশাপাশি মানবসেবা করাই তার ধ্যান ও জ্ঞান। জনপ্রতিনিধির কাজ করে তিনি কারো কারো বিরাগভাজনও হয়েছেন। তবুও মানবসেবার মহান ব্রত নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন পুলিশের এই সহকারি কর্মকর্তা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। অভিভাবকরা প্রতি বছরের ন্যায় তাদের প্রিয় সন্তানদের সাথে আসবেন। কিন্তু বসার কোনো নির্দিষ্ট যায়গা না থাকায় পরীক্ষা কেন্দ্রের বাইরে তাদের যাযাবরের মতো পরীক্ষার ৩ ঘণ্টা ঘুরতে হয়।

এ কথা ভেবেই জাহিদ বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি অভিভাবক ছাউনী তৈরি করে দেন আগের দিন। পরীক্ষা চলাকালীন সময়ে সন্তানদের কেন্দ্রে রেখে একটু শীতল ছায়ায় বসতে পেরে পুলিশের মহান এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯