বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সবাইকে কাদিয়ে চির বিদায় নিলেন কাজী রানা

সবাইকে কাদিয়ে চির বিদায় নিলেন কাজী রানা

নিজস্ব প্রতিনিধি :: সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও মেহেরুন্নেসা বেগমের মেজ পুত্র দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পাভেজ রানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। কাজী রানা জেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজাহান হাওলাদারের জামাতা। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্যুকালে কাজী আনোয়ার পারভেজ রানা স্ত্রী, বাবা-মা ও ২ ভাইসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ যোহর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা কাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে গড়িয়ার পাড়ের পারিবারিক কবর¯’ানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এসময় পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, শুভাকাঙ্খী এবং সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সদালাপী, হাস্যোজ্জ্বল, সবার প্রিয়মুখ সাংবাদিক কাজী আনোয়ার পারভেজ রানার অকাল ইন্তেকালে শোকস্তব্ধ বরিশাল মহানগরী। জানাজার পূর্বে কাজী রানার পিতা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, সরল মনের অধিকারী রানা সকল মানুষের কাছে যে কতটা প্রিয় ছিল আজ এখানে আপনাদের উপস্থিতিই তা প্রমাণ করে। ছেলেকে নিয়ে আমি গর্বিত, গর্বিত তার পিতা হিসেবে। তিনি বলেন, রানা ছিল খুবই মিশুক প্রকৃতির। সে একেবারেই সাদাসিধে জীবনযাপন করত। আমি জানি আমার মত আপনারাও তাকে ভালোবাসতেন। আর সেকারণেই তার জানাজায় এত মানুষ শরিক হয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। এসময় মরহুম কাজী রানার বড় ভাই দৈনিক আজকের বার্তার উপদেষ্টা সম্পাদক কাজী আবদুল্লাহ আল রাসেল এবং ছোটভাই কাজী আবদুল্লাহ-আল রাব্বি উপস্থিত ছিলেন। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতিয় পার্টি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং বরিশালের ¯’ানীয় সাংবাদিকরা অংশ নেন। এদিকে ইন্তেকালের সংবাদ শুনে সকাল থেকেই মরহুমের বাসভবনে জড়ো হতে থাকেন দীর্ঘদিনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কাজী রানার এই অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছিলেন না তারা। টগবগে প্রাণো”ছল হৃদয়বান এই যুবককে হারিয়ে শোকে স্তব্ধ পুরো সাংবাদিক অঙ্গন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯