বুধবার, ২২ Jul ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মৃতরা ইভিএমে ভোট দিয়েছেন কি না, খতিয়ে দেখবে ইসি

মৃতরা ইভিএমে ভোট দিয়েছেন কি না, খতিয়ে দেখবে ইসি

অনলাইন ডেস্ক :: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে মৃত ব্যক্তি, প্রবাসী ও কারাগারে বন্দিরাও ভোট দিয়েছে বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে প্রকৃতপক্ষেই মৃত এবং তার পক্ষে কেউ ভোট দিয়েছেন কিনা বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল । তারা চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে ব্যালট ভোটে পুনর্নির্বাচনের দাবি জানান।

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ইভিএমে মৃত ভোটার ভোট দিতে পারে না। অথবা বিদেশে আছেন, উনি কীভাবে ভোট দিলেন? একজন মৃত ভোটার কিংবা বিদেশে থেকে তো ইভিএমে ভোট দেয়ার সুযোগ নেই। এ জন্য তাদের একটা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, তারা দিয়েও গেছেন। যদি আমরা দেখি প্রকৃতপক্ষেই মৃত এবং তার পক্ষে কেউ ভোট দিয়েছেন, তাহলে অবশ্যই বুঝতে হবে সিস্টেমের কোথাও একটা ডিউ লার্ন। ইভিএম তো দোষ করতে পারে না, তাহলে এই দোষের সঙ্গে জড়িত কারা। আর যদি দেখা যায়, অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি, উনি জীবিতই আছেন, হাজির হয়ে যদি বলেন আমিই ভোট দিয়েছি। যাই হোক না কেন, সত্য বের করতে হবে। কমিশন বলেছে, এটার সত্যতা তারা বের করবে।
তদন্ত করে যদি প্রমাণ পাওয়া যায়, যারা এ বিষয়ে দায়ী তাদের বিষয়ে কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলেও জানান ইসি সচিব।

এর আগে গত ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ৮৭ হাজার ২৪৬ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. আবু সুফিয়ান পান ১৭ হাজার ৯৩৫ ভোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯