রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চরফ্যাশনে কিশোর গ্যাংয়ের ১৩ জনের তালিকায়, আটক -৩

চরফ্যাশনে কিশোর গ্যাংয়ের ১৩ জনের তালিকায়, আটক -৩

অনলাইন রিপোর্টর :: চরফ্যাশনে মাথা চাড়া দিয়ে উঠেছে কিশোরগ্যাং। থানার তথ্য মতে ১৩ কিশোর গ্যাংয়ের তালিকা রয়েছে।

তবে ৯ জনের স্পষ্ট তালিকা রয়েছে বলে চরফ্যাশন থানার এসআই আজিজুল ইসলাম জানিয়েছেন।

এই সকল কিশোরগ্যাংয়ের সদস্যরা মোটরসাইকেল যোগে চরফ্যাশন পৌর শহরসহ বিভিন্ন মোড়ে নারীদের ভ্যানিটিব্যাগ ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে থাকে। এসব কিশোররা দশম শ্রেণি থেকে কলেজ প্রথম বর্ষের ছাত্র।

থানা রোডে লিটন শীল নামক এক নাপিতের কাছে একই স্টাইলে চুল কাটা হয় বলে কিশোর গ্যাংয়ের এক সদস্য এই প্রতিনিধির কাছে স্বীকার করেছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে আটক করেছে।

আটককৃত হলো পৌরসভার ৮নং ওয়ার্ডের শাহ মো. মহসিনের ছেলে তানজিল (১৮),২নং ওয়ার্ডের আবদুল খালেকের ছেলে রাকিবুল ইসলাম হিরু (১৯), এবং ৪নং ওয়ার্ডের আবুল কালাম বিশ্বাসের ছেলে মেহেদী হাসান অমি (১৯)।

কিশোরগ্যাংয়ের এসব সদস্যরা গত এক সপ্তাহ ধরে পৌরসভার ১নং ওয়ার্ডের আলীয়া মাদ্রাসা সংলগ্ন ভোলা চরফ্যাশন সড়কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার নগদ ১৮ হাজার টাকাসহ মোবাইল সেট এবং নতুন ক্রয়কৃত জামা-কাপড় ছিনতাই করা হয়েছিল।

তাদের বিরুদ্ধে যুবলীগ নেতা পৌর ১নং ওয়ার্ডের বাসিন্দা আবুল খায়ের নাজু পণ্ডিত বাদী হয়ে চরফ্যাশন থানায় ছিনতাই মামলা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আত্মকৃতদের আদালতে সোপর্দ করেছেন থানা পুলিশ।

চরফ্যাশন থানার এস আই নাজমুল ইসলাম বলেন, তারা চরফ্যাশনের গ্রেড ছিনতাইকারী ও অপকর্মের সঙ্গে জড়িত। তার মধ্যে অনেকে স্কুল কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত, মাদকের সঙ্গে জড়িত তথ্য রয়েছে আমাদের কাছে।

চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন সাংবাদিকদের বলেন, তাদের বয়স ১৮-১৯ বছর হবে। কিন্তু শিক্ষাগত যোগ্যতার বয়স অনুযায়ী কিশোর। আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। বাকি অপরাধীদেরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯