সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- চট্টগ্রামের বহদ্দারহাট এলাকার মো. নাছেরের ছেলে রাকিব
(২০)
হাটহাজারী উপজেলার যুগীরহাট এলাকার মো. আইয়ুবের ছেলে অভি (২৩) ও একই এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. ইমাম হোসেন প্রকাশ ইমন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বিভিন্ন এলাকায় চোলাই মদের রমরমা ব্যবসা চলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩০ লিটার চোলাই মদসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ১৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ দিকে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।