রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের তারিখ পরিবর্তন করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ সাধারণ শিক্ষার্থী।
আন্দোলনকারী শিক্ষার্থীরাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরস্বতী পূজা ও সিটি নির্বাচনের তারিখ একই দিন হওয়ায় তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় শাহবাগের আশেপাশের সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা দাবি করেন, আজ আমাদের ক্লাসে থাকার কথা। কিন্তু আমাদের রাজপথে থেকে আন্দোলন করতে হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, ভোটের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।
তারা বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রে সবাই সমান। সবার নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্ম যেমন আমাদের অধিকার তেমনি ভোট দেওয়াও আমাদের অধিকার। কিন্তু নির্বাচন কমিশন কেন এমনটা করলো।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, আমি নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। আমরা বলে দিতে চাই, যদি নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ পরিবর্তন না করে, তাহলে আমরা বসে থাকবো না। আমরা কঠোর আন্দোলনে যাব।
আগামী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের দিন রেখে গত ২২ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় নির্বাচন পেছানোর নির্দেশনা চেয়ে।
গত ৫ জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়ে করা রিটটি মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ৩০ জানুয়ারিই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।