মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফর বাতিল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসাম সফর বাতিল

অনলাইন ডেস্ক :: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতে প্রায় এক মাস ধরেই বিক্ষোভ চলছে। তীব্র বিক্ষোভের মুখে পূর্ব নির্ধারিত আসাম সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাইমস অব ইন্ডিয়া

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-২০২০’ এর উদ্বোধন করতে শুক্রবার (১০ জানুয়ারি) আসামের গুয়াহাটিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের কারণে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে মোদী তার আসাম সফর বাতিল করেছেন।
স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, আসামের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পরামর্শেই মোদীর দপ্তরের পক্ষ থেকে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে আসাম এখন উত্তাল। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর আসাম সফর ঝুঁকিপূর্ণ হবে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। এরপর ১২ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন। ফলে বিলটি আইনে পরিণত হয়। আইনটি পাস হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার আসাম সফর বাতিল করলেন মোদী।
এসকে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯