মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
মুন্সীগঞ্জ আলু খেত থেকে উদ্ধার, অপহৃত বিএনপির কাউন্সিলর প্রার্থীকে!

মুন্সীগঞ্জ আলু খেত থেকে উদ্ধার, অপহৃত বিএনপির কাউন্সিলর প্রার্থীকে!

অনলাইন রিপোর্টর :: মুন্সীগঞ্জের আলু খেতে অজ্ঞান অবস্থায় ঢাকা দক্ষিণ সিটির ৪৩ নম্বর ওয়ার্ডের মনোনয়ন বাতিল হয়ে যাওয়া বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফয়েজকে পাওয়া গেছে বলে দলটি জানিয়েছে।

রবিবার তিনি রাজধানী ঢাকা থেকে অপহৃত হন বলে দাবি করা হয়।
সোমবার বিষয়টি অনুসন্ধান ২৪কে জানিয়েছেন ঢাকা দক্ষিণ বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি খুরশীদ আলম।

ফয়েজের পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে খুরশীদ আলম বলেন, মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় ফয়েজ রবিবার সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে কে বা কারা অপহরণ করে তুলে নিয়ে যায়।
তিনি জানান, এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সোমবার ফয়েজকে সিরাজদীখানের একটি আলু খেতে পাওয়া যায়। কৃষকরাতাকে অজ্ঞান অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। ঠিকানা জানতে পেরে গাড়িতে করে ঢাকায় এনে তাকে ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। ফয়েজ হাসপাতালের ১১৮ নম্বর কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার গত রাতে ফয়েজকে দেখতে হাসপাতালে যান ইশরাক হোসেন। তিনি এ সময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাক্তারদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আইনশৃক্সখলা বাহিনীর সদস্যদের বিষয়টি তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ইশরাক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯