শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ধর্ষণের প্রতিবাদে বলিউড অভিনেত্রী বিদিতা

ধর্ষণের প্রতিবাদে বলিউড অভিনেত্রী বিদিতা

অনলাইন ডেস্ক :: ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্ষিতা রূপে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী বিদিতা বাগ। নিজের ফেসবুক পেইজে ছেঁড়া জামাকাপড় ও ক্ষতবিক্ষত চেহারার ছবি দেন তিনি।
গত বছরের শেষ দিকে হায়দরাবাদের ধর্ষণের ঘটনা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়। দিল্লির নির্ভয়াসহ ভারতজুড়ে নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন প্রতিনিয়তই। এর প্রতিবাদে ধর্ষিতার চেহারায় নিজেকে প্রকাশ করলেন দ্য শোলে গার্ল।

ছবিতে দেখা যায়, বিদিতার পরনে সাদা জামা ছেঁড়া ও রক্তাক্ত এবং মুখ, বুক, হাঁটুসহ সারা শরীরে আঁচড়ের চিহ্ন। যেন মাত্রই ধর্ষণের শিকার হয়েছেন তিনি।
ধর্ষণের মতো অমানবিক, জঘন্য ও নৃশংস ঘটনা বন্ধে এমন বার্তা দিলেন বিদিতা। ছবিতে তার হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে লেখা ছিল, নারীর দেহের নিরাপত্তা ও মর্যাদা সেই সঙ্গে যৌন সম্পর্কে নারী থেকে পুরুষের অনুমতি নেয়ার বিষয়টি প্রাধান্য পায়।

বিদিতার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তার এমন প্রতিবাদ প্রশংসিত হয় নেটিজেনদের মধ্যে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯