মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল মেয়রের ফ্রি বাস সার্ভিস, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য

বরিশাল মেয়রের ফ্রি বাস সার্ভিস, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য

অনলাইন বার্তা পরিবেশক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

শুক্রবার থেকে ববিতে স্নাতক সম্মান প্রথম বর্ষের দুই দিনব্যাপী এই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল এবং লঞ্চঘাট এলাকা থেকে ১২টি বাস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেয়।

শুক্রবার প্রথম দিন সকালে ‘খ’ ইউনিট এবং বিকালে ‘গ’ ইউনিট এবং আগামীকাল শনিবার সকালে ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেবে প্রায় অর্ধলাখ শিক্ষার্থী।

দ্বিতীয় দিন শনিবারও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একইভাবে প্রয়োজনীয় ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে।

বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এই তথ্য নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯