শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বিএনপির উত্তরে রিপন-তাবিথ, মনোনয়ন কিনলেন দক্ষিণে ইশরাক

বিএনপির উত্তরে রিপন-তাবিথ, মনোনয়ন কিনলেন দক্ষিণে ইশরাক

অনলাইন রিপোর্টর :: বিএনপির উত্তরে রিপন-তাবিথ, মনোনয়ন কিনলেন দক্ষিণে ইশরাক।

ঢাকা সিটি নির্বাচনে উত্তরের মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তাবিথ আউয়াল

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় বিএনপি থেকে ফরম কিনেছেন ৩ নেতা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে তারা ফরম সংগ্রহ করেন। শনিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

ঢাকা সিটি নির্বাচনে উত্তরের মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ধানের শীষ প্রতীক দিয়ে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় ফরম সংগ্রহ করেছেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নির্বাহী কমিটির সদস্য গত সিটি নির্বাচনে দলীয় প্রার্থী তাবিথ আউয়াল।

অপরদিকে ঢাকা দক্ষিণ সিটির মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সদ্য প্রয়াত সাদেক হোসেন খোকার বড় ছেলে বিএনপির বিদেশ বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

ঢাকা সিটি নির্বাচনে দক্ষিণের মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ইশরাক হোসেন

তারা সবাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে নির্ধারিত দাম পরিশোধ করে ফরম কেনেন। মনোনয়ন প্রত্যাশীরা শুক্রবারও ফরম সংগ্রহ করতে পারবেন। তবে ওইদিন বিকাল ৫টার মধ্যে ফরম পূরণ করে জমা দিতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯