শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিনিধি :: ইয়াবা মামলার পলাতক আসামী হ্নীলা জাদিমুরার মাদক কারবারী রুবেল র্যাবের সাথে গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল হতে ইয়াবা অস্ত্র এবং বুলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব এক্স-বিএন, পিপিএম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ২৪ ডিসেম্বর মঙ্গলবার ভোররাত ৩টার দিকে র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় ইয়াবার চালান
খালাসের সংবাদ পেয়ে অবস্থান নেন। কিছুক্ষণ পর র্যাবের উপস্থিতি টের পেলে মাদক কারবারীরা গুলি বর্ষন করে। এতে র্যাবের দুই সদস্য আহত হন। র্যাবও আতরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করেন। কিছুক্ষণ পর গুলিবর্ষণ থেমে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা, ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড তাঁজা কার্তুজ, ১ রাউন্ড খালি খোসাসহ গুলিবিদ্ধ এক মাদক কারবারীকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহত ব্যক্তি হ্নীলা জাদিমুরা জুম্মাপাড়ার মোঃ ছিদ্দিকের পুত্র মোঃ রুবেল (২২) বলে সনাক্ত করে। নিহত ব্যক্তি ২ লাখ ইয়াবা মামলার পলাতক আসামী। তাছাড়া নিহত ইয়াবা কারবারী নুর মোহাম্মদ এবং ইয়াবাসহ আটক আমির হামজা গ্রুপের সক্রিয় সদস্য ছিল।