মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটেশনে অসমতা দূরিকরণে কর্মশালা

বরিশালের শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটেশনে অসমতা দূরিকরণে কর্মশালা

নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল সদর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে এমএইচএম সুবিধাদি যুক্ত শৌচাগার স্থাপন করে স্যানিটেশনে অসমতা দূরিকরণে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তারের আয়োজনে বেসরকারি এনজিও সংস্থা ‘আভাস’র সহযোগিতায় বাস্তবায়িত সোমবারের এই কর্মশলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন কোলাবরেটিভ কাউন্সিলের (ডাবিøউ.এস.এস.সি.সি) অর্থায়নে উন্নয়ন সহযোগী টিমের (ইউএসটি) সহায়তায় আভাস বরিশালের সদর উপজেলায় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে আসছে।

অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে এমএইচএম সুবিধাদি যুক্ত শৌচাগার স্থাপন করে স্যানিটেশনে অসমতা দূরিকরণে বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি হাতে কলমে বাস্তবসম্মত ধারণা জ্ঞান দেওয়া হয়।

এই কর্মশালায় বরিশাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মইনুল হাসানের সভাপতিত্বে অংশ নেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, সহকারি প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. আক্তার হোসেন, জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ অফিসার আব্দুল ওয়াদুদ খান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন, সহকারি শিক্ষা অফিসার মীর মুহাম্মদ জাহিদুল কবির তুহিন, আভাসের প্রকল্প পরিচালক এস এম সিরাজুল ইসলাম এবং সংগঠক ময়ূরী আক্তার টুম্পা। এছাড়া বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও নারী ইউপি সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯