মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল সদর রোডে মোহনা স্টোরে জরিমানা

বরিশাল সদর রোডে মোহনা স্টোরে জরিমানা

নিজস্ব বার্তা পরিবেশক:: বরিশাল নগরের সদর রোড এলাকায় অভিযান চালিয়ে মোহনা জেনারেল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-এর ৩২(১) ধারা অনুযায়ী ওজন যন্ত্রের লাইসেন্স না থাকার অপরাধে মোহনা জেনারেল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত)-এর ৪ ধারা অনুযায়ী প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ১০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রসিকিউশন অফিসার। অভিযানে করে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান  জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯