মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আজ আওয়ামিলীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু

আজ আওয়ামিলীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু

অনলাইন বার্তা পরিবেশক :: বাংলাদেশের অন্যতম প্রাচীন দল ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলের সভাপতি শেখ হাসিনা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটা চার মিনিটে সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেন তিনি। এরপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী।

এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। পাশাপাশি দলের জেলা সভাপতি জাতীয় ও সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। পরে তিনি মঞ্চের নির্ধারিত আসনে বসেন।

এর আগে দলীয় প্রধানের আগমনের অপেক্ষায় ছিলেন কাউন্সিলর ও ডেলিগেটরা।

শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে সম্মেলন স্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ খুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনস্থল উৎসবমুখর হয়ে ওঠে।।
‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন।

প্রথম দিন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া, এদিন সাধারণ সম্পাদকের রিপোর্ট, শোক প্রস্তাব পাঠ করা হবে।

দ্বিতীয় দিন সকাল ১০টায় বসবে সম্মেলন অধিবেশন। ওই অধিবেশন থেকে দলের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগ পর্যন্ত পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন। একইসঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯