শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
২১তম আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের, আমন্ত্রণ পাননি সাংবাদিকরা

২১তম আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের, আমন্ত্রণ পাননি সাংবাদিকরা

অনলাইন বার্তা পরিবেশক :: ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন হচ্ছে শুক্রবার বিকেলে। উদ্বোধনের ২৪ ঘণ্টাও বাকি নেই অথচ এখনও সম্মেলনের আমন্ত্রণপত্র পাননি সংবাদকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত আমন্ত্রণপত্র পৌঁছায়নি অনেক জাতীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন নিউজপোর্টালের অফিসে।

অতীতে দেশের ঐতিহ্যবাহী দলটির সম্মেলনে অংশ নিতে জ্যেষ্ঠ সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হলেও এবার সেটার ব্যতিক্রম হচ্ছে। যা নিয়ে গণমাধ্যমকর্মীরা যেমন হতাশ, তৃণমূলের নেতা-কর্মীরাও বিব্রত। তবে সাংবাদিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

আওয়ামী লীগ বিটে কর্মরত সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তারা আমন্ত্রণপত্র পাননি। এমনকি পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদকরাও আমন্ত্রণপত্র পাননি।
আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির। এ প্রসঙ্গে সম্মেলনের অভ্যর্থনা উপ-কমিটির একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯