মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গাজীপুর নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ জঙ্গলে

গাজীপুর নিখোঁজ গার্মেন্টস কর্মীর লাশ জঙ্গলে

ঢাকা ডেস্ক :: গাজীপুরে নিখোঁজ এক গার্মেন্টস কর্মীর লাশ জঙ্গল থেকে শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আসমা আক্তার ওরফে সাথী (২০)। তিনি গাজীপুর সদর থানার ভাওয়াল গাজীপুর এলাকার কসিম উদ্দিনের মেয়ে।
জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার জেরিন গার্মেন্টস কারখানায় চাকুরি করতো আসমা। বৃহস্পতিবার রাতে ছুটির পর কারখানা থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সে।
রাতে বাসায় না ফেরায় স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। পরদিন (শুক্রবার) সকালে এলাকাবাসী স্থানীয় হাতিয়াব খিলপাড়া এলাকার মাদ্রাসার পূর্বপাশের রাস্তা সংলগ্ন সিম গাছের মাচার নিচে আসমার লাশ দেখতে পায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বাড়ি ফেরার পথে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯