বুধবার, ২২ Jul ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বকেয়া বেতনের দাবিতে এসএ টিভির কার্যালয়ে তালা

বকেয়া বেতনের দাবিতে এসএ টিভির কার্যালয়ে তালা

অনলাইন রিপোর্টর :: অনৈতিকভাবে চাকরিচ্যুতির প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে এসএ টিভির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা এবং চ্যানেলটির চাকরিচ্যুত সাংবাদিক ও কর্মচারীরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চ্যানেলটির গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ফটকে তালা ঝোলানো হয়। তবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এসএ টিভির পক্ষ থেকে কেউই সাংবাদিক নেতাদের সঙ্গে কোনো কথা বলেননি বলে জানিয়েছেন আন্দোলনরত সাংবাদিকরা।

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং সাংবাদিক ও কর্মচারীরা এখনো এসএ টিভির সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এই অবস্থান কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে সভাপতি আবু জাফর সুর্যের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সহসাধারণ সম্পাদক আকতার হোসেন ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাজান মিয়া।

অবস্থান কর্মসূচিতে ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, ডিইউজের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক রাশেদ নিজাম, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সভাপতি সোহেল রানা, এসএ টিভির সাবেক সাংবাদিক মহাসিন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত আছেন।
সম্প্রতি এসএ টিভির ব্রডকাস্ট ও প্রোগ্রাম বিভাগের ১০ কর্মীকে ছাঁটাই এবং আট সংবাদকর্মীকে শুধুমাত্র কারণ দর্শানো নোটিশের মাধ্যমে বরখাস্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা এসএ টিভিতে বেতন বকেয়া এবং বিভিন্ন বিভাগের কর্মী ছাঁটাইয়ের পরিপ্রেক্ষিতে ডিইউজে নেতারা বিষয়টির সুরাহার জন্য গত ৭ অক্টোবর এসএটিভি কর্তৃপক্ষ এবং কর্মীদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি করেন। কিন্তু প্রতিষ্ঠানটির মালিক চুক্তির তোয়াক্কা না করে ছাঁটাই এবং বেতন বকেয়াসহ নানা অনিয়ম করছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ।

চাকরিচ্যুতদের চাকরিতে বহাল না করলে আজ এসএটিভি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার এই কর্মসূচি আগেই ঘোষণা দিয়েছিল ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯