সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে মিয়ানমার সফরকালে : সেনাপ্রধান

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে মিয়ানমার সফরকালে : সেনাপ্রধান

অনলাইন রিপোর্টর :: মিয়ানমার সফরকালে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
আজ বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেনাপ্রধান তার আসন্ন মিয়ানমার সফরের বিভিন্ন দিক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন।
জেনারেল আজিজ বলেন, মিয়ানমার সফরকালে দুই সেনাবাহিনীর বাহিনীর মধ্যে প্রশিক্ষণসহ দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হবে। বিদ্যামান সম্পর্ক আরো ভালো করার ওপর গুরুত্ব দেয়া হবে। আর এ জন্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন।

সফরকালে রোহিঙ্গা সঙ্কটের কারণে বাংলাদেশ যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে তা নিয়েও আলোচনা হবে বলে জানান সেনাপ্রধান।
সফরের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে সেনাপ্রধান হিসাবে যেভাবে যাই, একইভাবে মিয়ানমার যাচ্ছি। গত সপ্তাহে সৌদি চিফ অব জেনারেল স্টাফ ঢাকা এসেছিলেন। দ্বিপক্ষীয় সফরগুলোর উদ্দেশ্য থাকে সম্পর্ক উন্নয়ন। এটিও তাই।

বিষয়টিকে স্পর্শকাতর হিসাবে উল্লেখ করে সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে অনীহা প্রকাশ করেন সেনাপ্রধান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯