মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠিতে একই রাতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ২২৪ পিস ইয়াবা উদ্ধার

ঝালকাঠিতে একই রাতে পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ২২৪ পিস ইয়াবা উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি : : ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক ও ২২৪ পিস ইয়াবা উদ্ধার। গত রবিবার (০১ ডিসেম্বর) দিবাগত রাতে ঝালকাঠিতে পৃথক পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ঝালকাঠি ডিবি পুলিশ ও নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

এ বিষয় ঝালকাঠি ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শহরে মাদক বিরোধী অভিযান চালিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান প্রায়ত আব্দুল মোতালেবের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (৪৪) কে আটক করে। এ সময় আটককৃত মাদকব্যবসায়ী শাখাওয়াতের দেহ তল্লাশি করে ৭৪ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।

অপরদিকে একই রাতে নলছিটি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের দক্ষিন পাওতা গ্রামের হারুন ফকিরের ছেলে সুজন ফকিরকো (১৮) আটক করে তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এ বিষয় নলছিটি থানা পুলিশ সূত্রে জানাযায়, রবিবার রাতে নলছিটি পৌরসভা এলাকার ঘড়িপয়সা গ্রামের প্রধান সড়ক থেকে মাদক ব্যবসায়ী সুজন কে আটক করেছে নলছিটি থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী সুজন ফকিরের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯