শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ফেইসবুকে প্রচারেই ঝালকাঠিতে দূর্বিত্তদের হামলায় আহত বৃদ্ধের পরিচয় মিলছে

ফেইসবুকে প্রচারেই ঝালকাঠিতে দূর্বিত্তদের হামলায় আহত বৃদ্ধের পরিচয় মিলছে

ইমাম বিমান ঝালকাঠি :: অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারের পরই ঝালকাঠিতে দূর্বিত্তদের হামলায় আহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। রাতের আধারে দূর্বিত্তদের হামলায় পরিচয়হীন হাত ও পায়ে কোপানো অবস্থায় রাস্তা থেকে উদ্ধারকৃত আহত বৃদ্ধার পরিচয় মিলেছে। এরই মধ্যে আহত বৃদ্ধের পরিবারের সদস্যরা খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন।

এ বিষয় হাসপাতালে ছুটে আসা বরগুনা জেলার বেতাগী উপজেলার নেয়ামতি এলাকার দেশান্তর কাঠি গ্রামের মৃত. মানিক মল্লিক ’র ছেলে আহত বৃদ্ধার স্ত্রী মোসাম্মত নুরজাহান বেগম(৪৫) জানান, ২৮ নভেম্বর সকালে তাঁর আত্মীয়রা ফেইসবুকে খবর জানতে পেরে তাকে জানান। হারিয়ে যাওয়া মানসিক রোগী স্বামীকে ফিরে পেতে তিনি দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে চলে এসেছেন। তিনি আরো জানান, আহত বৃদ্ধা মো:ফরিদ উদ্দিন মল্লিক(৬০) আমার স্বামী তিনি দীর্ঘদিন যাবৎ মানুষিক রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন।

গত ২২ নভেম্বর ফজরের নামাজের সময় নিজ বাড়ী থেকে তিনি নিখোজ হন। হারিয়ে যাওয়ার পর থেকে গতকাল পর্যন্ত আমার স্বামীকে বিভিন্ন জায়গায় খোজাখুজি করেছি কিন্তু পাইনি। গত ২৮ নভেম্বর সকালে আমার আত্মিয়রা ফেইসবুকে আমার স্বামী ছবি দেখে চিনতে পেরে আমাকে জানালে আমি দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে চলে আসি। আমি সকলের কাছে কৃতজ্ঞ।

প্রসংগে গত ২৭ নভেম্বর ঝালকাঠি সদর উপজেলাধীন বাষন্ডা ইউনিয়ন থেকে হাত ও পায়ের রগ কাটা অবস্থায় পুলিশ নাম পরিচয়হীন বৃদ্ধকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। সদর উপজেলার বাষন্ডা ইউপি’র লেচপ্রতাপ এলাকার কোনএক রাস্তা থেকে আহত অবস্থায় তাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। ঝালাকাঠি থানা পুলিশ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা’র ব্যবস্থা করার এ সংবাদটি বিভিন্ন গনমাধ্যমে ছড়িয়ে পরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯