সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণ শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগে মো. তারেক হোসেন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক।
সীতাকুণ্ড থানা পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় ওই ছাত্রী পরিবারের লোকজন নিয়ে থানায় গিয়ে শিক্ষক তারেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই উপজেলার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি তারেক হোসেনকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক শিক্ষক তারেক হোসেন দীর্ঘদিন ধরে একই স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রীকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত জুলাই মাসে তারেক ফুসলিয়ে বিয়ের কথা বলে ছাত্রীকে চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। কিছুদিন পর ছাত্রীটি বিয়ের কথা বললে শিক্ষক নানাভাবে তালবাহানা শুরু করেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (অপারেশন) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্রীর মামলার পরিপ্রেক্ষিতে আমরা ধর্ষণ মামলার আসামি তারেক হোসেনকে গ্রেপ্তার করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯