মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
গরু বাঁচাতে গিয়ে, ১২ জনের প্রাণহানি

গরু বাঁচাতে গিয়ে, ১২ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক :: ভারতে পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি গরু বাঁচাতে গিয়ে মিনিবাস উলটে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০জন।
রাজস্থানের নাগপুর জেলায় স্থানীয় সময় শনিবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও পাঁচ নারী রয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা একথা জানান।
নাগপুরের ডেপুটি পুলিশ সুপার এন.আর. চৌধুরী জানান, ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলার এ সকল ভ্রমণকারী উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থ স্থান দেখতে যাচ্ছিলেন। তারা রাজস্থানের নাগপুর জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কের কুচামান নামক স্থানে পৌছলে একটি গরু হঠাৎ মহাসড়কের মাঝখানে চলে আসে। পরে গরুটিকে বাচাতে বাসটির চালক দ্রুত ব্রেক করলে বাসটি উল্টে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

তিনি আরো জানান, আহতদের মধ্যে চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রাখা হলেও মারাত্মকভাবে আহত অপর ছয়জনকে রাজ্যের রাজধানী জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯