বুধবার, ২২ Jul ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৭০ পিস স্বর্ণের বিস্কুট বিমানবন্দরে শৌচাগারের কমোডে

৭০ পিস স্বর্ণের বিস্কুট বিমানবন্দরে শৌচাগারের কমোডে

নিজস্ব প্রতিনিধি :: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের শৌচাগারে কমোডের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ৭০ পিস স্বর্ণের বিস্কুট উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দ্বিতীয় তলার শৌচাগারে স্বর্ণের বারগুলো পাওয়া যায় বলে জানান বিমানবন্দর কাস্টমসের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম।

তিনি জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন আট কেজি ১৯০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। তবে কোন ফ্লাইটে করে সোনার বারগুলো বিমানবন্দরে এসেছে, কে বা কারা ফেলে যায় সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তাই বিষয়টা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে, ভোরে মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ২৯ জন যাত্রীর কাছ থেকে ৭ হাজার ১৮৩ কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমস।

এ প্রেসঙ্গে রিয়াদুল ইসলাম বলেন, ‘একজন যাত্রী এক কার্টনের বেশি সিগারেট সঙ্গে আনতে পারেন না। একটি ফ্লাইটে এতজন যাত্রী কেন একসাথে এত সিগারেট আনল, সেটাও তদন্ত করে দেখার বিষয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯