মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতে ২১ বছর বয়সেই বিচারপতি

ভারতে ২১ বছর বয়সেই বিচারপতি

অনলাইন ডেস্ক :: ভারতের রাজস্থানের জয়পুরের মায়াঙ্ক প্রতাপ সিংহ কম বয়সে বিচারক হয়ে নজির গড়তে চলেছেন। রাজস্থান জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় মাত্র ২১ বছর বয়সে উত্তীর্ণ হয়েছেন তিনি। এর আগে এতো কম বয়সে বিচারক হওয়ার পরীক্ষায় পাশ করার নজির নেই ভারতে।

মাত্র ২১ বছর বয়সে এই রেকর্ডের অধিকারী হয়ে স্বাভাবিক ভাবেই খুশি মায়াঙ্ক। বৃহস্পতিবার তিনি জানান, সমাজে বিচারকদের জন্য যে সম্মান রয়েছে তা আমাকে সব সময় আকর্ষণ করত। ২০১৪ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছরের এলএলবি কোর্সে ভর্তি হই আমি। এ বছর শেষ হবে আমার সেই কোর্স।’’

এতোদিন জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় বসার বয়স ছিল ২৩। এ বছর রাজস্থান হাইকোর্ট সেই পরীক্ষায় বসার ন্যূনতম বয়স কমিয়ে করে ২১। সে জন্যই ওই পরীক্ষায় বসতে পেরেছিলেন মায়াঙ্ক। আর প্রথমবার বসেই বিচারক হওয়ার পরীক্ষায় সফল হয়েছেন তিনি। রাজস্থান হাইকোর্টের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন মায়াঙ্ক।
তিনি জানান, নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর জেরে শূন্য পদ পূরণ করা সহজ হবে। প্রচুর প্রতিযোগী এতে উপকৃত হবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯