সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নায়িকা কৃতি ইমরান হাশমিকে চুমু না দেয়ায় সিনেমা থেকে বাদ

নায়িকা কৃতি ইমরান হাশমিকে চুমু না দেয়ায় সিনেমা থেকে বাদ

অনলাইন ডেস্ক :: বলিউডের ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির সিনেমা মানেই নায়িকাদের সঙ্গে রোমান্সের ছড়াছড়ি। বিশেষ করে সব ছবিতেই দেখা যায় নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন।

অনেক নায়িকাই চুম্বন দৃশ্যে রাজি না হওয়ায় ইমরান হাশমির ছবি থেকে বাদ পড়েছেন। সে তালিকায় আছে কারিনা কাপুর, আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, রানি মুখার্জি, ক্যাটরিনা কাইফের নাম।

সর্বশেষ এ তালিকায় উঠলো ‘হাউজফুল ৪’খ্যাত নায়িকা কৃতি খারবান্দা। ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতায় নারাজ, আপত্তি চুম্বনেও। তাই নাকি ‘চেহরে’ নামের ছবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। সম্প্রতি এমন খবরেই তোলপাড় হচ্ছে বলিউড।

পরিচালক রুমি জাফরির ‘চেহরে’ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন কৃতি খারবান্দা। মুম্বাইতে পরপর দুদিন শুটিংও করেছেন। কিন্তু এরপরই ইমরান হাশমির সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ঠ এবং চুম্বন দৃশ্যে অভিনয়ের নির্দেশ দেওয়া হয় তাকে। এখানেই আপত্তি তোলেন কৃতি।

তার দাবি, চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় খুব একটা জরুরি ছিল না গল্পের জন্য। তাও ইমরানের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের জন্য তাকে চাপ দেওয়া হয়। এরপরই বেঁকে বসেন কৃতি। ফলে অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমির ওই সিনেমা থেকে তিনি বেরিয়ে যান।

কৃতি বলেন, ‘কেউ যদি সিনেমার জন্য অপ্রত্যাশিত কোনও দৃশ্যে অভিনয় করতে না চান, তাহলে এর জন্য অভিনেত্রীকে নাক উঁচু স্বভাবের বলা উচিত নয়। ঘনিষ্ঠ দৃশ্য হোক বা চুম্বন দৃশ্য, কেউ নিজের ইচ্ছেয় অভিনয় করতে না চাইলে তাকে জোর করা ঠিক নয়।’

বর্তমানে ‘পাগলপন্থি’ ছবির প্রমোশনে ব্যস্ত কৃতি। এই সিনেমার শুটিংয়ের সময়ই অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এই গ্ল্যামার কন্যা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯