রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দুই বাংলাদেশিসহ ৪ বিদেশি ভারতের ব্যাংক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

দুই বাংলাদেশিসহ ৪ বিদেশি ভারতের ব্যাংক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :: ভারতে ব্যাংক প্রতারণার অভিযোগে পুলিশ মঙ্গলবার দুই বাংলাদেশিসহ ৪ বিদেশিকে গ্রেপ্তার করেছে। কিছুদিন ধরে ভারতের বিভিন্ন শহরের প্রায় ২ হাজার ব্যাংক এটিএম থেকে টাকা আত্মসাতের অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। সর্বশেষ ত্রিপুরার আগরতলাতে গত ১৫ থেকে ১৭ই নভেম্বরের মধ্যে জাল এটিএম কার্ড তৈরি করে বেশকিছু একাউন্ট থেকে ১ কোটি ১৯ লাখ রুপি তোলা হয়। তার আগে গোয়াহাটি, দেরাদুন, মুম্বই ও দিল্লিতেও একই উপায়ে ব্যাংকের এটিএম থেকে জালিয়াতির ঘটনা ঘটে। এর পরই সব রাজ্যের পুলিশকে সতর্ক করা হয়েছিল। তবে সম্প্রতি আসাম পুলিশের কাছ থেকে বার্তা পেয়ে বারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা ডানলপের কাছে একটি ডেরায় হানা দিয়ে তুরস্কের দুই নাগরিককে গ্রেপ্তার করে। তাদের জেরা করে বেলঘরিয়া থেকে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এই দু’জনের নাম হল, মোহাম্মদ হান্নান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম।

এই জালিয়াত চক্র পুলিশি জেরায় অপরাধ স্বীকার করেছে। জেরায় তারা জানিয়েছে, বিভিন্ন একাউন্টের এটিএম কার্ড নকল করত তারা। সেই সঙ্গে তারা এটিএমের পাওয়ার গ্রিডকে অকেজো করে দিতে বিশেষ সফটওয়ার ব্যবহার করতো। কিছুদিন আগে এই জালিয়াত চক্র কলকাতায় ডেরা তৈরি করে প্রতারণার কাজ শুরু করেছিল বলে পুলিশের অভিযোগ। পুলিশ জানিয়েছে, কয়েকদিনে দক্ষিণ কলকাতার তিনটি এটিএম থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ জমা পড়েছে। সেগুলি এই জালিয়াত চক্রের কাজ বলে পুলিশের ধারনা। এই চার জালিয়াতের গ্রেপ্তার হওয়ার খবর জানার পরেই ত্রিপুরার সাইবার সেলের গোয়েন্দারা কলকাতায় এসেছেন তাদের আগরতলায় নিয়ে যাবার জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯