শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আজ রাতে পরিবহন মালিক-শ্রমিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন

আজ রাতে পরিবহন মালিক-শ্রমিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসছেন

নিজস্ব প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে রাতে বৈঠকে বসবেন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা। আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

শরীফ মাহমুদ জানান, ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় রাত ৯টায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

যদিও পরিবর্তিত সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারায় আপত্তি জানিয়ে গতকাল মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শ্রমিক ও মালিকদের একটি বৈঠক হয়। কিন্তু কোনো সমাধান ছাড়া সেটি শেষ হয়। তাই আজ রাতে দ্বিতীয় দফায় দেশের বিভিন্ন এলাকার নেতৃস্থানীয় শ্রমিক ও মালিকদের ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে গতকাল মঙ্গলবার নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার আপত্তি জানিয়ে তা সংশোধনের দাবিতে ধর্মঘটের ডাক দেন ট্রাক ও পণ্য পরিবহন শ্রমিকরা। ঘোষণার পর থেকে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা হয়। আজ রাজধানীর বেশকিছু এলাকায় যান চলাচলেও বাধা দেওয়া হয়। পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন বিভিন্ন রুটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯