সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘুষ নেয়া সেই সেরেস্তা সহকারী বরখাস্ত

দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘুষ নেয়া সেই সেরেস্তা সহকারী বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুষ চাওয়া ও নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বরিশাল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সেই সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার বিকেলে সেরেস্তা সহকারী রেখা রানী দাসকে সাময়িক বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের আইন কর্মকর্তা (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

এর আগে, ঝালকাঠীর নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির গত ৭ নভেম্বর একটি মামলায় জামিননামার নকল কপি তুলতে নিয়মানুযায়ী কোর্ট ফি’সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবেদন করেন। এ সময় ওই ট্রাইব্যুনালের সেরেস্তা সহকারী রেখা রানী তার কাছে ১ হাজার টাকা দাবি করেন। মনির কৌশলে তার কাছে টাকা চাওয়ার দৃশ্য গোপনে ভিডিও করেন। ওই সময় অন্য একজন মহুরী রেখা রানীকে ৪শ’ টাকা উৎকোচ দেয়। যা ওই ভিডিওতে ধারণ করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ গত শুক্রবার ইউটিউবে ভাইরাল হয়।
দুই দিনের সরকারি ছুটি শেষে রবিবার বরিশাল আদালতপাড়ায় রেখা রানীর ঘুষ চাওয়া-নেওয়ার বিয়ষটি ছিলো সবার মুখে মুখে। ব্যাপক সমালোচনার মুখে রবিবার দুপুরে রেখাকে সাময়িক বরখাস্তের অফিস আদেশ জারি হলেও প্রকাশ পায় বিকেলে।

রেখা রানী দাস বিগত চার দলীয় জোট সরকারের সময়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অফিস সহায়ক (পিওন) পদে চাকরিতে যোগ দেন। পরে দুই দফায় পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে প্রসেস সার্ভার ও সেরেস্তা সহকারী হন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯