শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
উজিরপুর সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষণ, আটক ২

উজিরপুর সপ্তম শ্রেনীর ছাত্রী ধর্ষণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক :: বরিশা‌লের উ‌জিরপু‌রে সপ্তম শ্রেনীর এক স্কুল ছাত্রী‌কে গনধর্ষ‌ণের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় অ‌ভিযুক্ত ২ যুবক‌কে আটক ক‌রে স্থানীয়রা থানা পু‌লিশের হাতে সোপর্দ ক‌রে‌ছে। এরা হ‌লো ব‌রিশা‌লের আ‌গৈলঝাড়া উপ‌জেলার পয়সারহাট এলাকার আয়নাল বয়াতীর ছে‌লে নুরুল ইসলাম বয়াতী (২০) ও গোপালগঞ্জের কোটা‌লিপাড়ারার কালারবা‌ড়ি এলাকার আলী আকব‌রের ছে‌লে ত‌রিকুল ইসলাম (১৯)। পাশাপা‌শি এ ঘটনায় শুক্রবার (১৫ ন‌ভেম্বর) ভিক‌টিম নিজেই বাদী হ‌য়ে গণধর্ষ‌নের অভি‌যো‌গে থানায় ওই দুই যুব‌কের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের ক‌রেছেন। অ‌ভি‌যোগ সূ‌ত্রে জানাগে‌ছে, উ‌জিরপুর উপ‌জেলার সাতলা ইউ‌নিয়‌নের প‌টিবা‌ড়ি এলাকার বা‌সিন্দা ও কুড়া‌লিয়া মাধ্য‌মিক বিদ্যাল‌য়ের সপ্তম শ্রেনীর স্কুল ছাত্রী‌কে কু প্রস্তাব দি‌য়ে আস‌ছি‌লো বা‌ড়ির পা‌শের ওমর খা‌নের মা‌ছের ঘে‌রের কর্মচারী এবং আটক নুরুল ইসলাম বয়াতী ও ত‌রিকুল ইসলাম না‌মের দুই যুবক। এ‌তে রা‌জি না হওয়ায় বৃহষ্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) সন্ধ্যায় চাচার বা‌ড়ি থে‌কে নিজ বা‌ড়ি‌তে ফেরার সময় ওই দুই যুবক ভিক‌টিম স্কুল ছাত্রী‌কে মুখ চে‌পে তু‌লে নি‌য়ে যায়। এসময় তার সা‌থে থাকা ৬ বছ‌রের ছোট চাচা‌তো বোন‌কে ভয় দে‌খি‌য়ে পা‌ঠি‌য়ে দেয়। প‌রে ওই দুই যুবক ভিক‌টিম‌কে ওমর খা‌নের ঘে‌রের এক‌টি ঘ‌রে নি‌য়ে পালাক্র‌মে ধর্ষন ক‌রে। ধর্ষন শেষে রাত ১০ টার দি‌কে ভিক‌টি‌মের হাত পা মুখ বে‌ধে ঘে‌রের পা‌নি‌তে গলা পর্যন্ত চু‌বি‌য়ে রা‌খে। এ‌দিকে স্বজনরা ভিক‌টি‌মের চাচা‌তো বোনের কাছ থে‌কে বিষয়‌টি জান‌তে পে‌লে খুজতে না‌মেন। একপর্যা‌য়ে ভিক‌টিম‌কে ঘে‌রের পুকুর থে‌কে মুখে প‌লি‌থিন ও হাত পা বাধা অবস্থায় উদ্ধার ক‌রে। এ‌দি‌কে গ্রামবাসী ওই দুই যুবক‌কে আটক ক‌রে ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে সোপর্দ ক‌রে। উ‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শি‌শির কুমার‌ পাল জানান, দুই যুবক‌কে ভিক‌টি‌মের দা‌য়ের করা মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে আদাল‌তে প্রেরণ করা হ‌বে। পাশাপা‌শি ভিক‌টিম‌কে মে‌ডি‌কেল পরীক্ষার জন্য ব‌রিশা‌লে প্রেরণ করা হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯