বুধবার, ২২ Jul ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ওসি মোয়াজ্জেম, আদালতে অঝোরে কাঁদলেন

ওসি মোয়াজ্জেম, আদালতে অঝোরে কাঁদলেন

নিজস্ব প্রতিবেদক :: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফেনীর সোনাগাজী থানার সেই সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন আদালতে অঝোরে কান্না করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালের (বাংলাদেশ) বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মপক্ষ সমর্থনে তিনি এ দাবি করেন।
এদিন (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে আসামির আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়। এ সময় ওসি মোয়াজ্জেম আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিলেন।

আদালতে আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্যের এক পর্যায়ে ওসি মোয়াজ্জেম নিজের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কথা বলে অঝোরে কাঁদতে থাকেন। পরে কান্না থামিয়ে আবার অসমাপ্ত বক্তব্য দেন তিনি।
আত্মপক্ষ সমর্থন শেষে আদালত আগামী ২০ নভেম্বর এ মামলার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন।
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়েরের সময় আইনবহির্ভূতভাবে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদ করে তার ভিডিও করেন ওসি মোয়াজ্জেম। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল সাইবার ট্রাইব্যুনালে এ মামলাটি দায়ের করা হয়। সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বাদী হয়ে মামলাটি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯