মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আলোর পথে ১৩ ডাকাত, বাণিজ্যমন্ত্রীর হাতে ফুল দিয়ে

আলোর পথে ১৩ ডাকাত, বাণিজ্যমন্ত্রীর হাতে ফুল দিয়ে

রংপুর প্রতিনিধি :: রংপুর বিভিন্ন জায়গায় ডাকাতি করতেন রংপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন ডাকাত। কিন্তু এতদিন তারা যে বিপদগামী পথে ছিলেন সেই পথ থেকে ফিরে আসার জন্য দ্বারস্থ হন সদর উপজেলা চেয়ারম্যান নাছিম জামান ববির কাছে।
পেশাদার অপরাধীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফেরাতে ‘আলোর পথে ফেরা’তে নামক একটি কর্মসূচি গ্রহণ করেন রংপুর সদর উপজেলা পরিষদ। এ কর্মসূচির আলোকে রবিবার রাতে উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে রংপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা জামান ববির সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি।

বিষেশ অতিথি বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার (পিপিএম বার), রংপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, কোতয়ালী থানার ওসি সাজেদুল ইসলাম ও রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রামাণিক।

এ সময় ১৩ জন পেশাদার ডাকাতকে আলোর পথে ফেরাতে তাদের হাতে চার্জারভ্যান তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এর আগে ৩৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং বিদ্যালয়ের ব্যবহারের জন্য আলমিরা বিতরণ করেন মন্ত্রী।
ডাকাতরা বলেন,আমরা এত দিন অন্ধকার জগতে ছিলাম। আজ থেকে আলোর পথে ফিরলাম। আমরা এখন পরিশ্রম করে নিজের ভাগ্য ফিরাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯