শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ঝালকাঠিতে নূর হোসেনকে বাঁচতে মানবপ্রেমী সাগরের সাহায্যের আবেদন

ঝালকাঠিতে নূর হোসেনকে বাঁচতে মানবপ্রেমী সাগরের সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিবেদক ইমাম বিমান :: ঝালকাঠিতে লিভার সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত অটোচালক নূর হোসেন বাঁচতে চায়। দীর্ঘ দুই বছর ধরে লিভার সংক্রান্ত জটিল রোগে ভুগছেন সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নস্থ উদচড়া গ্রামের নূর হোসেন হাওলাদার (৪০)।

একমাত্র আয়ের উৎস হিসেবে সমিতি থেকে ঋন তুলে কেনা একটি অটোরিক্সা চালিয়ে সংসারের খরচ যোগাতেন, তাও বিক্রি করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা গিয়ে চিকিৎসা নিয়েছিলেন। দূর্ভাগ্য জনিত কারনে তার চিকিৎসায় সব টাকা শেষ হওয়ায় বর্তমানে চিকিৎসা না করে নিজ বাড়িতে চলে এসেছেন। উন্নত চিকিৎসার অভাবে ঢাকা থেকে ফিরে এসে সন্তানদের দিকে তাকিয়ে একমাত্র সঙ্গী হিসেবে তার দুচোখের জল ছাড়া আর কাউকেই পাশে পাচ্ছেন না।

সংসারের একমাত্র উপার্জন ক্ষম নূর হোসেনের তিন মেয়ে ও এক ছেলে। চার সন্তানের জনক নূর হোসেন আজ নিঃস্ব প্রায়। তার বড় মেয়েটি ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থী, মেঝটি এবার পিএসসি পরীক্ষার্থী তাদের লেখাপড়া চালানোতো দূরের কথা নিজের চিকিৎসা খরচ, সন্তানদের মুখে দুবেলা দু’মুঠো অন্য দেয়ারমত অবস্থাই যার নেই সেখানে দুই মেয়ের এসএসসি ও পিএসসি পরীক্ষা দেয়ার জন্য কতটুকুই-বা করতে পারবেন অসুস্থ শয্যাশায়ী নূর হোসেন।

তাই সকল হৃদয়বান ব্যক্তিদের কাছে নূরহোসেনের চিকিৎসা সাহায্যের জন্য ঝালকাঠির মানব প্রেমী যুবক সাগর হালদার তর উন্নত চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সাহায্য চেয়ে সবিনয় অনুরোধ করছেন।

সাহায্যের জন্য যোগাযোগ করুন
মো: নুর হোসেন হাওলাদার
পিং- মৃত আঃ রব হাওলাদার
গ্রাম: উদচড়া,
১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন,
ঝালকাঠি সদর, ঝালকাঠি।
মোবাইল নং – 01710941519
(এটাই বিকাশ নম্বর )

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯