মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পুলিশের এসআইসহ দুজন রিমান্ডে , যুবকের হত্যার দায়ে

পুলিশের এসআইসহ দুজন রিমান্ডে , যুবকের হত্যার দায়ে

চট্টগ্রাম বার্তা পরিবেশক :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার মামলায় পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) দুজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৭ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রবিউল আলম এই আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন- পুলিশের এসআই (সাময়িক বরখাস্ত) ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপতি মিজানুর রহমান।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) সুব্রত ব্যানার্জী অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, ‘হত্যা মামলায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

পিটুনিতে নিহত এজাহার মিয়া (২৭) সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের বালুর রাস্তা এলাকার মফিজুর রহমানের ছেলে। এজাহার সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ডে দিনমজুর হিসেবে কাজ করতেন।

একই এলাকায় পুলিশের এসআই ইকবাল পারভেজ রায়হানের বাড়ি। পুলিশ ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইকবাল পারভেজ রায়হান বর্তমানে প্রেষণে চট্টগ্রাম জেলা পুলিশের রিজার্ভ শাখায় কর্মরত আছেন। এর আগে তিনি খাগড়াছড়ি জেলা পুলিশের গুইমারা থানায় কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২১ অক্টোবর রাতে বোনের মোবাইল চুরির সন্দেহে যুবক এজাহার মিয়াকে তুলে নিয়ে যান এসআই রায়হান। রাতভর তাকে মারধরের পর সীতাকুণ্ডে লিঙ্ক রোডে নামিয়ে দেওয়া হয়। এর পর হাসপাতালে এজহারের মৃত্যু হয়।

এ ঘটনায় এজাহারের ভাই আলমগীর হোসেন মানিক এসআই রায়হান ও তার ভগ্নিপতিকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ দুজনকে গ্রেফতার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯