মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হাসপাতালের কর্মচারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক

হাসপাতালের কর্মচারীকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক

অনলাইন ডেস্ক :: ঘুষ গ্রহণের সময় জামালপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল থেকে ১ লাখ ৩৩ হাজার টাকাসহ গোলাম মোস্তফা খোকন নামে এক অফিস সহকারীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে টাঙ্গাইল দুদক উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোলাম মোস্তফা জামালপুর সদর উপজেলার নরুন্দি মিরাপুর গ্রামের কাজী আব্দুস সালামের ছেলে।

দুদক উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, হাসপাতালের ২৪ জন নার্সের বিনোদন ভাতার আবেদন আটকে রেখে অফিস সহকারী গোলাম মোস্তফা তাদের কাছে জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা করে মোট ৩৬ হাজার টাকা ঘুষ দাবি করেন।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে ঘুষ গ্রহণের সময় তাকে ৩৬ হাজার টাকাসহ আটক করা হয়। পরে তার পকেট থেকে ২৭ হাজার ৩২ টাকা ও আলমারি থেকে ৭০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৩৩ হাজার ৩২ টাকা জব্দ করে দুদক।

তিনি আরও জানান, এছাড়া গোলাম মোস্তফার বিরুদ্ধ বেতন, বিলের চেক, মাতৃত্বকালীন ছুটির আবেদন আটকে রেখে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। এজাহার দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯