শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শিপইয়ের্ডের বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যু-২

শিপইয়ের্ডের বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যু-২

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলায় শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সাইফুল ইসলাম (২৬) ও মাসুদ আলম (২২)।শরিবার রাতে উপজেলার কুমিরা এলাকায় ‘ও ডব্লিউ’ শিপ ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল নওগাঁ জেলার এবং মাসুদ সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার।
শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, জাহাজের তলদেশে গ্যাস কাটার দিয়ে কাজ করার সময় বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির হোসেন জানান, রাত ১০টার দিকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত আহত দুই শ্রমিককে হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯