মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল মহানগরে ৩০টি ওয়ার্ডে আ’লীগের কমিটি পূর্নগঠন

বরিশাল মহানগরে ৩০টি ওয়ার্ডে আ’লীগের কমিটি পূর্নগঠন

 

শনিবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত মহানগর আওয়ামীগের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভার শুরুতে বুয়েট ছাত্র আবরার ফাহাদসহ বিভিন্ন ঘটনায় নিহতদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। সভায় মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা ছাড়াও বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগ দলীয় কাউন্সিলররাও অংশ নেন।

সভায় আগামী ২০ অক্টোবর ১ ও ২৯ নম্বর ওয়ার্ড, ২২ অক্টোবর ২৮ ও ৩০, ২৪ অক্টোবর ২২ ও ২৩, ২৬ অক্টোবর ২৪, ২৫ ও ২৬, ২৮ অক্টোবর ১৩ ও ২৩, ৩০ অক্টোবর ১১ ও ১২, ১ নভেম্বর ৯ ও ১০, ৩ নভেম্বর ৫, ৬ ও ৮, ৫ নভেম্বর ৪ ও ৭, ৭ নভেম্বর ১৬ ও ১৭, ৯ নভেম্বর ১৪ ও ১৫, ১১ নভেম্বর ২০ ও ২১, ১৩ নভেম্বর ২ ও ৩ এবং ১৫ অক্টোবর ১৮ ও ১৯ ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

সভায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ছাড়াও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সহসভাপতি সাইদুর রহমান রিন্টু ও নিজামুল ইসলাম নিজাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, যুগ্ম সম্পাদক গাজী নইমুল হোসেন লিটু, মহানগর শ্রমিক লীগ সম্পাদক পরিমল রায়, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন ও ছাত্রলীগের রইজ আহমেদ মান্না প্রমুখ বক্তব্য দেন।

সভায় সিটি মেয়র বলেন, দলের ভাবমূর্তি যাতে ক্ষণ্ণ না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯