শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অন্ধকার থেকে আলোয় এনে মেয়েদের সামনে খুলে দেন নতুন পৃথিবীর দরজা, কবি বিদ্যাসাগর

অন্ধকার থেকে আলোয় এনে মেয়েদের সামনে খুলে দেন নতুন পৃথিবীর দরজা, কবি বিদ্যাসাগর

নিজস্ব প্রতিবেদক : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যিনি বাংলাদেশের মেয়েদের সামনে খুলে দেন এক নতুন পৃথিবীর দরজা। মেয়েদের ঘোমটার আড়ালের অন্ধকার থেকে বের করে আনেন আলোতে। সেই সূত্রে বাংলা তথা ভারত উপমহাদেশে মেয়েদের অধিকার প্রতিষ্ঠায় প্রধান পথ-প্রদর্শকও বিদ্যাসাগর। দুঃখ, লাঞ্চনা-বঞ্চনায় পীড়িত হলে অযথা অশ্রুপাত না করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কথা বলতেন তিনি।

রবীন্দ্রনাথ, নজরুল ও ঈশ্বরচন্দ্র এই তিন নক্ষত্রই জন্মেছেন অবিভক্ত বাংলায়। বিশ্বাসও করতেন অবিভক্ত বাংলায়। দেশ বিভাগের নামে ‘বঙ্গমাতার’ অঙ্গচ্ছেদ ঘটেছে। তিন জনের জন্মস্থান সূত্রে পশ্চিম বাংলায়। রবীন্দ্রনাথ ও ঈশ্বরচন্দ্রের শশ্মান পরাধীন পশ্চিম বাংলায়। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসেন।

কবি তখন বাকহারা। ১৯৭৬ সালে মৃত্যু হলে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে সমাধিস্থ করা হয়।
নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গবন্ধু পূর্ববাংলার নাম পূর্বপাকিস্তান রাখা হলে পাকিস্তানের গণপরিষদে তার প্রতিবাদ করেন এবং “বাংলাদেশ’ নাম রাখার দাবি জানান।

যখন তাঁর প্রিয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী। এবং তাঁর নেতৃত্বে পাকিস্তানে কেবল নয়, পূর্ববাংলার মসনদেও আওয়ামী লীগ।

এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়ে জাতির জনক বঙ্গবন্ধু বিশ্বকবি রবীন্দ্রনাথের ‘ আমার সোনার বাংলা’-কে জাতীয় সঙ্গীতরূপে গ্রহণ করেন। রবীন্দ্রনাথ সঙ্গীতটি রচনা করেছিলেন বঙ্গভঙ্গের প্রতিবাদে ১৯০৬ সালে।

তাঁর এবং কংগ্রেসের স্বদেশী আন্দোলনের ফলশ্রুতিতে ১৯১১ সালে দুই পূর্ববাংলা ও পশ্চিম বাংলা একীভূত হয়, কিন্তু তাঁর মহাপ্রয়াণের পাঁচ বছরের মাথায় আবারও ১৯৪৭ সালে ‘বঙ্গভঙ্গ’ হয় ভারত বিভাগের মারপ্যাচে।

অখন্ড বাংলার দাবি জোরদার হতে থাকলে কংগ্রেসের বল্লভভাই প্যাটেলের চরমপন্থি উপদল ও চরমপন্থি হিন্দু মহাসভা হিন্দুদের লেলিয়ে দেয় মুসলমানদের ওপর আক্রমন করতে। সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে রক্তের স্রোত বইয়ে দিয়ে ব্যর্থ করে দেয়া হয় বাংলার সর্বশেষ প্রধানমন্ত্রী শহীদ সোহরাওয়ার্দী ও শরৎবসুর অখন্ড স্বাধীন বাংলার প্রস্তাব।

বিদ্রোহী কবি কাজী নজরুল স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি ও রণসঙ্গীত রচয়িতা। বাঙালী জাতীয়তাবাদের অন্যতম দিশারী নজরুলও অবিভক্ত বাংলাদেশে বিশ্বাস করতেন।

স্বাধীন বাংলাদেশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশে রাষ্ট্রীয় কোন স্বীকৃতি মেলেনি। অথচ বিদ্যাসাগরই মাতৃভাষা বাংলায় প্রথম রচনা করেন ‘বর্ণমালা’ ও ‘কথামালা’। ‘বোধেদয়’ ও ‘বেতালপঞ্চবিশংতি’ তাঁর রচনা।

বাংলাদেশের ছেলে-মেয়েদের প্রাথমিক শিক্ষার সঙ্গে পরিচয় করিয়ে দেন এর মাধ্যমে। তিনি নারী মুক্তি আন্দোলনেরও প্রধান স্থপতি। সমগ্র রক্ষণশীল সমাজের ক্রোধ উপেক্ষা করে সতীদাহ প্রথা বিলোপ করাতে বাধ্য করেন ব্রিটিশ পার্লামেন্টকে।

‘বিধবা বিবাহ আইন’ তাঁর তীব্র আন্দোলনের ফসল। বিদ্যাসাগরের মহান কীর্তির প্রতি স্বাধীন বাংলাদেশের শ্রদ্ধার পরিমাপ কতটুকু তা বলা মুশকিল।

যদিও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভুমিকা বিদ্যাসাগরের নারী মুক্তির স্বপ্নপূরণের পথে ইতিবাচক ভুমিকায়ই অবতীর্ণ রয়েছেন।

শেখ হাসিনার নারীর মর্যাদাকে রাষ্ট্রীয়ভাবে সর্ব পর্যায়ে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অবদান অসামান্য ও বিরল।
ঈশ্বরচন্দ্রের যুগে মেয়েদের বিয়ে হতো শিশু বয়সেই। অনেক মেয়ে বিবাহ কি, তা বোঝার আগেই বিধবা হয়ে যেত।

ওখানে শেষ নয়, মৃত স্বামীর সঙ্গে সহমরণে যেতে বাধ্য করা হতো বিধবাকে। হিন্দুরীতি প্রথার বাস্তবায়ন হতো চিতায় প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে মৃত স্বামীর সঙ্গে জীবিত বিধবা স্ত্রীকে ঝাঁপ দিতে হয়।

নিষ্ঠুর এ মৃত্যুবরণ করতে হতো স্বেচ্ছায়। বিধবা সহমরণে রাজী না হলে বিধবাকে নিক্ষেপ করা হতো চিতার অগ্নিকুণ্ডে।
স্বীয় হিন্দু ধর্মেরই অনুসারী হয়েও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই অমানবিক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। তীব্র আন্দোলন গড়ে তোলেন বাংলা তথা ভারতে।

১৮৫৬ সালে বাধ্যবাধকতার মুখে ব্রিটিশ পার্লামেন্টে পাশ করে ‘বিধবা বিবাহ আইন। বাংলার শান্তিপুরের তাঁতি মেয়েরা শাড়ির পাড়ে অক্ষর বুনে দিলেন ‘বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে।’

বিদ্যাসাগরের একমাত্র পুত্র বিয়ে করেন এক বিধবা কিশোরীকে। পুত্রের বিধবা বিবাহের খবরে খুশী হয়ে পত্রিকার পাতায় ঈশ্বরচন্দ্র লেখেন, ‘ছেলে আমার মুখ উজ্জ্বল করেছে।’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তনকে তাঁর জীবনের সর্বপ্রধান কর্ম বলে মনে করতেন।

১৮৯১ সালে মহাপ্রয়াণে গমন করেন।১৮৫৬ সালের ১৬ জুলাই বিধবা বিবাহ আইন বিধিবদ্ধ হয় এবং ৭ ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় তাঁর সম্মানে।

এবং বহু বাল্লাহ বিবাহের বিরুদ্ধেও অগ্রণী পুরুষ ভুমিকা রাখেন ঈশ্বরচন্দ্র। কথায়, কাজে, সমাজে ও ব্যক্তিজীবনে বিদ্যাসাগরের মতো এমন আদর্শনিষ্ঠ, দেশ ও মানবপ্রেমিক চরিত্র উনিশ শতকের জাগরণেও ছিল বিরল।

১৮২০ সালের ২৯ সেপ্টেম্বর কলকাতার মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাক্ষ্মণ পন্ডিতের ঘরে জন্ম নেয়া ঈশ্বরচন্দ্র ১৮৪১ – এ শিক্ষকতার জীবন বেছে নেন। ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পন্ডিতরূপে।

বছর চারের মধ্যে বাংলাদেশে প্রতিষ্ঠা করেন ছেলে-মেয়েদের জন্য ৫৫টি বিদ্যায়তন।
উনিশ শতকের মধ্যভাগে বাংলার শুধু নয়, ভারতের সমাজ সংস্কারদের মধ্যমণি ছিলেন নিঃসন্দেহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী শিক্ষা প্রসারে সর্বপ্রধান সংগঠক ও প্রধান চিন্তানায়ক আবার রবীন্দ্রনাথের ভাষায়, ‘বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বিদ্যাসাগর।’ তিনি দয়ার সাগর বলেও বিখ্যাত। সর্বোপরি দয়া নয়, বিদ্যা নয়, বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তাঁর অজেয় পৌরুষ,তাঁর অক্ষয় মনুষ্যত্ব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯