সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
বরিশাল জেলার হিজলা ও মুলাদী উপজেলার আরিয়াল খাঁ নদীর আবুপুর, ছফিপুর, নোমরহাট, মৃধারহাটের বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ মাছ শিকার করছে কতিপয় অসাধু জেলেরা। বিভিন্ন খালের মধ্যে লুকিয়ে কৌশলে মা ইলিশ নিধন করছে বলে জানা গেছে।স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার বিকাল থেকেই আরিয়াল খাঁ নদীর বিভিন্ন পয়েন্টে সুকৌশলে ইলিশ মাছ শিকার করছে জেলেরা। এ সকল মাছ প্রকাশ্যে বিক্রি হচ্ছে বলে জানা গেছে। এর আগেও সেখানে মাছ ধরার অপরাধে কতিপয় জেলে আটক হলেও নিষেধাজ্ঞা মানছেন না সেখানকার অধিকাংশ জেলেরা।
একটি সূত্র বলছে, উপজেলা মৎস অধিদপ্তরের দায়ীত্বশীল কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি থাকা সত্ত্বেও জেলেরা অবাধে মাছ শিকার করেছে।
এ ব্যাপারে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, আমরা মা ইলিশ রক্ষায় কাজ করছি। জেলেরা নিষেধাজ্ঞা না মানলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। মা ইলিশ রক্ষায় অভিযান তৎপরতা আরো বৃদ্ধি করা হবে। এ ব্যাপারে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন,মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত আছে। পুলিশের ঘাটতি থাকায় পুরো নদীতে অভিযানে ব্যাঘাত ঘটছে। এ ব্যাপারে জানতে উপজেলা মৎস কর্মকর্তা অনিল চন্দ্র দাস এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কলটি রিসিভ করেন নি।