মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আটক পাগলা মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার

আটক পাগলা মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক উদ্ধার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক ও ১ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে

এর আগে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে মিজানকে নিয়ে তার লালমাটিয়ার কার্যালয়ে আসেন র‌্যাব সদস্যরা। কার্যালয়ের ভেতরে-বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে তার অফিসে তল্লাশি চালানো হয়। তবে, সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।

এর আগে, সকালে র‌্যাবের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে মিজানকে আটক করে। র‍্যাব জানিয়েছে, তিনি ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাবের সহকারী পরিচালক মিজানুর রহমান।

হাবিবুর রহমান মিজান ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অনেকে তাকে ‘পাগলা মিজান’ নামেও চেনেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায় জমি দখল, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ রয়েছে। ঢাকায় ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর থেকে তিনি পালিয়ে ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯